| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সঙ্গে একটি চুক্তি আজই পাকিস্তানে সই হতে পারে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ০০:৪০:৩৭:পূর্বাহ্ন  |  ২১৮৭৮ বার পঠিত
ইরানের সঙ্গে একটি  চুক্তি আজই পাকিস্তানে সই হতে পারে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি আজই পাকিস্তানে সই হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর জানিয়েছে আল জাজিরা।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে তিনি নিজেও ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনারসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছে। তাদের অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রধান শর্ত হলো,ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা পরিত্যাগ করতে হবে।

তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য চুক্তি সইয়ের বিষয়ে এখনো কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং তাদের একটি জাহাজে হামলা চালিয়েছে। এ ঘটনার প্রতিবাদে তারা আলোচনায় অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

এ অবস্থায় পাকিস্তান সরকারের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দুই পক্ষকে আলোচনায় আনতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসা ইসলামাবাদ এখনো কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

সম্ভাব্য বৈঠক ঘিরে রাজধানী ইসলামাবাদে জোরদার নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪