ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কে সাম্প্রতিক প্রাণঘাতী স্কুল হামলার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগ্নেয়াস্ত্র মালিকানার নিয়ম কঠোর করা হবে এবং যেসব মালিকের অস্ত্র শিশুদের হাতে চলে যায়, তাদের বিরুদ্ধে শাস্তি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন এরদোয়ান।
গত সপ্তাহে তুরস্কে শিক্ষার্থীদের চালানো দুটি পৃথক হামলার মধ্যে দ্বিতীয় হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলের কাহরামানমারাস প্রদেশে আট শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হন। এ ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তুরস্কে স্কুলে এ ধরনের সহিংসতা তুলনামূলকভাবে বিরল হওয়ায় ঘটনাগুলো জনমনে গভীরভাবে নাড়া দিয়েছে। সরকার ইতোমধ্যে নিরাপত্তা জোরদার এবং অস্ত্র নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি