| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্পের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ২১:৫৭:৪৯:অপরাহ্ন  |  ১২৭৩ বার পঠিত
আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্পের হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ তিনি বাড়াতে চান না এবং আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমরা খুব বেশি সময় নিতে চাই না। আলোচনা সফল না হলে আমাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত তারা ‘raring to go’।” এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে দ্রুত সামরিক অভিযান শুরু করা হতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে। এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

যুক্তরাষ্ট্রের অবস্থান হলো,একটি এমন চুক্তি নিশ্চিত করা, যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা কমাবে। অন্যদিকে ইরান বলছে, তারা হুমকির মুখে কোনো আলোচনা মেনে নেবে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য কেবল সামরিক প্রস্তুতির ইঙ্গিতই নয়, বরং আলোচনায় চাপ সৃষ্টি করার একটি কৌশলও হতে পারে। তবে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হলে পরিস্থিতি দ্রুত আবারও সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪