| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ০০:৫৪:৫৫:পূর্বাহ্ন  |  ১১৬৯ বার পঠিত
চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাবি শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সহ  ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় , ‘জামায়াত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাস, রুখে দাও, রুখে দাও’, ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘জিয়ার সৈনিক এক হও, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, তা হলফ করে বলতে পারি বাংলাদেশে আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসবে না। নব্বইয়ের গণঅভ্যুত্থানে প্রমাণ হয়েছিল, কোনো স্বৈরাচারী সরকার এখানে টিকতে পারেনি। আমাদের বড়ই ভুল হয়েছিল—একাত্তরের যুদ্ধে অপরাধীদের বিচার করা হলেও তাদের ক্ষমা করে দেওয়া হয়েছিল। তাদের পেটোয়া ছাত্র সংগঠন শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে।’

ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, জামায়াত-শিবির কখনোই ৭১ নিয়ে কথা বলতে পারবে না। আজ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার বিচার হতো, তাহলে জামায়াত-শিবির কখনোই ‘রগকাটা’ রাজনীতির পুনরাবৃত্তি করতে পারত না। রাবির এই মাটি থেকে তাদের অনতিবিলম্বে উচ্ছেদ করা হবে। আপনারা যদি ধর্ম প্রচার করতে চান, তাহলে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, ক্লাসরুমে ধর্ম প্রচার করবেন না, ফেসবুকে ধর্মের দোহাই দেবেন না।

এসময় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াত-শিবির যেভাবে দখল করে আছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কলেজে তারা ক্ষমতার অপব্যবহার দেখিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা প্রতিবাদ জানাই। গুপ্ত লেখায় শিবিরের ভাইরা ক্ষিপ্ত হয়েছে—বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানে কারা গুপ্ত রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা বলতে চাই, আপনারা যদি অতি দ্রুত সুশৃঙ্খলভাবে রাজনীতিতে ফিরে না আসেন, তাহলে গুপ্ত রাজনীতি ও মববাজির রাজনীতি ছাত্রদল আর সহ্য করবে না।

সুলতান আহমেদ রাহী বলেন, জামায়াত-শিবির জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরে নিজেদের খুনের চরিত্রে আবির্ভূত করেছে। সুষ্ঠুভাবে রাজনীতির যদি ব্যত্যয় ঘটে, তাহলে গত ১৭ বছর যেভাবে তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রদল তাদের সেই গুপ্ত রাজনীতিতে ফিরে যেতে বাধ্য করবে। যদি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর কিংবা বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক সংগঠনের ওপর নির্মমভাবে হামলা করা হয়, তাহলে ছাত্রশিবিরের সেই বিষদাঁত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপড়ে পাকিস্তানে ফেলে দিয়ে আসবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪