| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে ছু'রিকাঘাতের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ০২:৪১:৪৬:পূর্বাহ্ন  |  ১১৩৩ বার পঠিত
রাবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে ছু'রিকাঘাতের অভিযোগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল নেতার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত শিক্ষার্থীর নাম হাসিবুল ইসলাম হাসিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। 

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও প্রক্টরসূত্রে জানা যায়, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে চারুকলা এলাকায় বসে ছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত এক প্রহরী তাদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে শিক্ষার্থীর সঙ্গে কিছু বাকবিতণ্ডা হয়। পরে ওই শিক্ষার্থীরা ধারণা করেন, প্রহরী নিজ উদ্যোগে নয়, কারও নির্দেশে তাদের হয়রানি করেছেন এবং এ ধরনের ঘটনার সঙ্গে চাঁদাবাজির বিষয়ও জড়িত থাকতে পারে। 

এর আগেও এমন অভিযোগ পাওয়া গেছে কিছু ছাত্র কাপলদের লক্ষ্য করে হয়রানির মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে। ঘটনাটি গতকালই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছিল। তবে আজ ওই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদল নেতা হাসিবের নেতৃত্বে বহিরাগত নিয়ে এসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪