| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রদল নেতার বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৫:২৪:৪০:অপরাহ্ন  |  ৭৩২ বার পঠিত
ছাত্রদল নেতার বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসান ও আজাহারুলের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে আহত শিক্ষার্থী হাসান অভিযোগ করে বলেন, চারুকলা এলাকার আশপাশে কিছু বহিরাগত ব্যক্তি ঘুরতে আসা দর্শনার্থী দম্পতিদের উত্ত্যক্ত করে। গতকাল বিকেলে তার এক বড় ভাই ও তার সঙ্গিনীকে একইভাবে উত্ত্যক্ত করা হলে একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ছাত্রদলের এক নেতা হাসিব সেখানে এসে ফোনে হুমকি দিতে শুরু করেন।

তিনি আরও বলেন, রাতে রজবের চায়ের দোকানে ৫–৭ জন মিলে বসে থাকার সময় হাসিব বহিরাগত ৪০–৫০ জনকে সঙ্গে নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান সজীব বলেন, আমাদের জুনিয়রদের ওপর হামলার প্রতিবাদ জানাতেই আমরা এখানে সমবেত হয়েছি। আমরা চাই ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।

মানববন্ধনে রাকসু ভিপি মোস্তকুর রহমান জাহিদ বলেন, যদি কোনো ছাত্র সংগঠন ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানাবে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

তিনি আরও অভিযোগ করেন, শোনা যাচ্ছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও হুমকি দেওয়া হয়েছে। ক্যাম্পাসে এমন পরিস্থিতি উদ্বেগজনক। শিক্ষক, দোকানদার ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪