| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চেরনোবিলের কাছ দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ার অভিযোগ ইউক্রেনের

পারমাণবিক ঝুঁকি বাড়াচ্ছে রুশ হামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৬:১৫:৪২:অপরাহ্ন  |  ৬১৮ বার পঠিত
পারমাণবিক ঝুঁকি বাড়াচ্ছে রুশ হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বারবার দেশটির পারমাণবিক স্থাপনার কাছাকাছি দিয়ে উড়ে যাচ্ছে, যা বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর আশপাশ দিয়ে এসব হামলার পথ নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

দেশটির প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো জানান, গত দুই বছরে বহুবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন পারমাণবিক স্থাপনার খুব কাছ দিয়ে গেছে। তার ভাষায়, এসব উড্ডয়ন “সামরিক প্রয়োজনের চেয়ে বেশি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই করা হচ্ছে।”

তিনি বলেন, রাশিয়ার হাইপারসনিক কিনজাল মিসাইল ক্ষেপণাস্ত্রও চেরনোবিল ও খমেলনিতস্কি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশ দিয়ে উড়েছে। অন্তত ৩৫টি কিনঝাল ক্ষেপণাস্ত্র এসব স্থাপনার ২০ কিলোমিটারের মধ্যে শনাক্ত হয়েছে, যার মধ্যে কিছু একই ফ্লাইটপথে দুই স্থাপনার কাছ দিয়েই গেছে।

ইউক্রেনের দাবি, অন্তত তিনটি ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র খমেলনিতস্কি কেন্দ্রের প্রায় ১০ কিলোমিটারের মধ্যে মাটিতে পড়ে। কেন সেগুলো ভূপাতিত হয়েছে, তা পরিষ্কার নয়।

আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, পারমাণবিক স্থাপনার আশপাশে সামরিক কার্যক্রম মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটাতে পারে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, চেরনোবিল এলাকা ব্যবহার করে ড্রোন বা ক্ষেপণাস্ত্র পাঠানো হতে পারে ইউক্রেনের ঘন বিমান প্রতিরক্ষা এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবে। কারণ এই অঞ্চলটি জনবসতিহীন এবং সামরিকভাবে তুলনামূলক কম সুরক্ষিত।

উল্লেখ্য, ১৯৮৬ সালের চেরনোবিল বিপর্যয় এ ভয়াবহ বিস্ফোরণের পর পুরো ইউরোপজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। বর্তমানে সেখানে একটি সুরক্ষা কাঠামো নির্মাণ করা হলেও সাম্প্রতিক হামলার কারণে সেটিও ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

রাশিয়া অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের হামলা কেবল ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ। তবে ইউক্রেনের অভিযোগ, পারমাণবিক স্থাপনার কাছে এই ধরনের সামরিক তৎপরতা শুধু দেশটির নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্যই বড় হুমকি।রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪