| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান ত্যাগে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ২২:১৭:৫৪:অপরাহ্ন  |  ৬১৩ বার পঠিত
ইরান ত্যাগে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার প্রেক্ষাপটে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই পরামর্শ দেওয়া হয়।

পোস্টে বলা হয়, ইরানে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত বাণিজ্যিক ফ্লাইটের তথ্য সংগ্রহ করে দেশ ত্যাগের প্রস্তুতি নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখা এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া সড়কপথে পার্শ্ববর্তী দেশ,আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক এবং তুর্কমেনিস্তানের মাধ্যমে দেশত্যাগের বিকল্প পথের কথাও উল্লেখ করা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে আফগানিস্তান ও ইরাক ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করে জানিয়েছে, ইরান সরকার দেশত্যাগে বাধা দিতে পারে বা ‘এক্সিট ফি’ আরোপ করতে পারে। যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে নতুন করে আলোচনার উদ্যোগ চলছে এবং আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তা শুরু হতে পারে।

এর আগে, ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, আলোচনার অগ্রগতি না হওয়া পর্যন্ত সামরিক প্রস্তুতি ও নৌ অবরোধ অব্যাহত থাকবে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই সতর্কতা পরিস্থিতির অনিশ্চয়তাই নির্দেশ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪