| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ৫

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ২২:১১:৪৭:অপরাহ্ন  |  ৫২০ বার পঠিত
গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ৫
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে পৃথক ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। নিহতদের মধ্যে গাজায় চারজন এবং পশ্চিম তীরে একজন কিশোর রয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এক বিমান হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সেখানে তারা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়, যারা গোলাবারুদ পরিবহন করছিল এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল।

অন্যদিকে, মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার মাঘাজি শরণার্থী শিবিরে পৃথক এক হামলায় তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গাজায় চলমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করছে ফিলিস্তিনি পক্ষ। দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় দিচ্ছে।

গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফা হাসপাতাল-এ নিহতদের মরদেহ নিয়ে স্বজনদের আহাজারিতে শোকের পরিবেশ তৈরি হয়। সেখানে বুধবারের একটি পৃথক হামলায় নিহত পাঁচজনের দাফন অনুষ্ঠিত হয়, যাদের মধ্যে তিনজন শিশু ছিল।

এক স্বজন বলেন, এখানে কোনো যুদ্ধবিরতি নেই, কোনো নিরাপত্তা নেই,কিছুই নেই।

এদিকে অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা অব্যাহত রয়েছে। নাবলুস শহরে ইসরায়েলি অভিযানে এক ১৫ বছর বয়সী কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রামাল্লাহর কাছে দেইর দিবওয়ান এলাকায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের গুলিতে ২৫ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, চলতি বছরে বসতিস্থাপনকারী ও সেনাদের হামলায় ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বেড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এসব ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে,চলতি বছর এখন পর্যন্ত বসতিস্থাপনকারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪