| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবিতে ছাত্রদলের বিক্ষোভ, ‘কুরুচিপূর্ণ ছবি’ ইস্যুতে প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ০০:৪৬:০৪:পূর্বাহ্ন  |  ৫৫৪ বার পঠিত
জবিতে ছাত্রদলের বিক্ষোভ, ‘কুরুচিপূর্ণ ছবি’ ইস্যুতে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি শেয়ার করার প্রতিবাদ এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে প্রতিবাদ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্কে প্রদক্ষিণ করে শান্ত চত্বরে এসে শেষ হয়।

এসময় তারা ‘গুপ্ত রাজনীতি, চলবে না চলবে না’, ‘স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে একাকার’, ‘লুঙ্গির তলে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’-সহ বিভিন্ন স্লোগান দেন। 

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে তৈরি একটি কুরুচিপূর্ণ ফটো কার্ড ফেসবুকে শেয়ার করার অভিযোগ ওঠে শিবিরপন্থি প্যানেল থেকে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে।

তবে পোস্ট করার বিষয়ে তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, কুরুচিপূর্ণ ও নোংরা আচরণের কোনো স্থান সভ্য সমাজে নেই। এ ধরনের কর্মকাণ্ড যারা করে, তারা কখনোই মানুষের আস্থা পাবে না। সাধারণ মানুষ এসব অপসংস্কৃতি মেনে নেবে না, প্রয়োজনে প্রতিহত করবে।

তাই এখনই এসব কার্যক্রম থেকে সরে এসে দায়িত্বশীল আচরণ করা উচিত।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সারা দেশে অব্যাহত জামাত শিবিরের প্রপাগান্ডা এবং জাইমা রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি শেয়ার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময়ই প্রগতিশীল রাজনীতির ধারক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের যে গুপ্ত রাজনীতি এবং তাদের যে অপপ্রচার, তার বিরুদ্ধে আমরা অতীতেও সোচ্চার ছিলাম, আজও আছি এবং ভবিষ্যতেও থাকব।

বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই নোংরা গুপ্ত রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। 

এসময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমি, সুমন সরদার, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়ালসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪