| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগ থানার সামনে ছাত্রদল-শিবির উত্তেজনা, থমথমে ঢাবি ক্যাম্পাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ০১:১৮:২৯:পূর্বাহ্ন  |  ৩৮২ বার পঠিত
শাহবাগ থানার সামনে ছাত্রদল-শিবির উত্তেজনা, থমথমে ঢাবি ক্যাম্পাস

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম মুখোমুখি হন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে উত্তেজনার মধ্যেই রাকিব ও সাদিক কায়েমের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর তারা নিজ নিজ অবস্থানে ফিরে যান।

এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাত ১১.৩০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্যসহ বিভিন্ন এলাকায় ছাত্রদল বা ছাত্রশিবিরের নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে শাহবাগ থানার সামনে কিছু সাংবাদিককে অবস্থান করতে দেখা গেছে। থানার প্রধান ফটক বন্ধ ছিল, ভেতরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।

এর আগে শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)।

এদিকে শাহবাগ থানায় উত্তেজনার সময় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় উত্তেজনা অব্যাহত ছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪