| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকিব-আম্মার পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ০৮:৩২:৫৩:পূর্বাহ্ন  |  ১৩৫১ বার পঠিত
রাকিব-আম্মার পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে বক্তব্য দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা স্থানীয় ইউনিটে সীমাবদ্ধ নয়; আম্মারের নিজ জন্মস্থানেও সংগঠনের উপস্থিতি রয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় থেকেছেন, অথচ সাম্প্রতিক সময়ে আবির্ভূত কিছু ব্যক্তি তাদের বিরুদ্ধে অশালীন ভাষায় আক্রমণ চালাচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে উসকানিমূলক পরিস্থিতি তৈরি করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাকিব বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মুহূর্তেও উসকানিমূলক স্ট্যাটাস দেওয়া হচ্ছে, যা অস্থিতিশীলতা বাড়াচ্ছে। একই সঙ্গে তিনি ছাত্রসমাজকে বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

এদিকে রাকিবের ওই পোস্টের জবাবে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, উপরে আল্লাহ আর নিচে আমি—এর মাঝে কোনো ভয় নেই। আল্লাহ সময়মতো বিচার করবেন। পাশাপাশি তিনি সবাইকে ভালো চিন্তা ও সংযমী আচরণের আহ্বান জানান।

দুই পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এ ধরনের বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪