| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১১:৪৯:৫৪:পূর্বাহ্ন  |  ৭২৮ বার পঠিত
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর বিরুদ্ধে অশালীন পোস্টের অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক, আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব এবং সহকারী প্রক্টর ও আইসিটি বিশেষজ্ঞ ড. মোসাদ্দেক খানকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটি ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হলের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় দেয়াল লিখন ও গ্রাফিতি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিবৃতিতে বলেছে, বিষয়টি প্রচলিত নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

অন্যদিকে শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের ঘটনাতেও পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪