| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ২০:২৮:৩৭:অপরাহ্ন  |  ১৬৭৩ বার পঠিত
ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। একটি ভবনের দেয়ালে স্ক্রিন লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মৃত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ছবি ও ভিডিও দেখানো হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের হিলটন হোটেলের বাইরের অংশে এসব ছবি-ভিডিও দেখিয়ে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এতে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের বিভিন্ন ছবি ও নথিপত্র দেখানো হয় বলে জানা গেছে।

এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় বার্ষিক হোয়াইট হাউসের প্রতিনিধি নৈশভোজের একদিন আগে। সাংবাদিক, রাজনৈতিক নেতা ও জনপ্রিয় ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।

এবারের নৈশভোজ বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ ক্ষমতায় থাকা অবস্থায় প্রথমবারের মতো এতে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এ নৈশভোজে ঐতিহাসিকভাবেই ক্ষমতাসীন প্রেসিডেন্ট অংশ নিয়ে থাকেন। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে এবং ২০২৫ সালেও এ অনুষ্ঠানে অংশ নেননি।

গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন, সমালোচনামূলক প্রতিবেদনকে ভুয়া বলে অভিহিত করেছেন এবং সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তার প্রশাসন হোয়াইট হাউস ও পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশাধিকারে কড়াকড়িও আরোপ করেছে।

তবে একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রেও তিনি ব্যতিক্রমী ভূমিকা রেখেছেন। ব্যক্তিগত ফোনে কল গ্রহণ করা এবং নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে তিনি যোগাযোগ চালিয়ে গেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪