ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশজুড়ে সামরিক স্থাপনাগুলোতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) আল-কায়েদার একটি সহযোগী সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীরা একযোগে সারাদেশে হামলা চালায়। এতে কাটি-তে অবস্থিত সাদিও কামারার বাসভবন আক্রান্ত হয়। রোববার মন্ত্রীর নিহত হওয়ার খবর আসে।
২০২০ ও ২০২১ সালে পরপর অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারী সামরিক সরকারের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন কামারা।
রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত সামরিক শহর কাটি। শহরটিকে মালির অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়। তবুও আল-কায়েদা-সংশ্লিষ্ট জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনের যোদ্ধারা এবং লিবারেশন ফ্রন্ট অফ আজাওয়াদ-এর তুয়ারেগ যোদ্ধারা এই হামলা চালাতে সক্ষম হয়েছে।
সশস্ত্র ব্যক্তিরা মালির বামাকো, উত্তরের গাও ও কিদাল এবং কেন্দ্রীয় শহর সেভারেসহ আরও বেশ কয়েকটি স্থানে হামলা চালায়।
রিপোর্টার্স২৪/ধ্রুব