| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ জানাল ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৭:১৭:৫০:অপরাহ্ন  |  ১১৮৩ বার পঠিত
পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ জানাল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নিজেদের কৌশলগত অবস্থান স্পষ্ট করতে পাকিস্তানের মাধ্যমে একটি ‘রেড লাইন’ তালিকা পাঠিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সম্প্রতি পাকিস্তান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদের কাছে এই তালিকাটি হস্তান্তর করেন, যাতে তা ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের নির্ধারিত এই রেড লাইনের মধ্যে রয়েছে পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট বিষয় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি।

প্রতিবেদনে আরও বলা হয়, এই বার্তা সরাসরি চলমান ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার অংশ নয়। বরং আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের অবস্থান ও সীমারেখা স্পষ্ট করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: সিএনএন

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪