| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনপিটি সম্মেলনে ইরানের বড় পদ নিয়ে যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ২১:৩১:২৭:অপরাহ্ন  |  ৪৮৯ বার পঠিত
এনপিটি সম্মেলনে ইরানের বড় পদ নিয়ে যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ-সভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়েছে। ইরানকে নির্বাচনে আপত্তি জানিয়ে ওয়াশিংটন একে এনপিটি চুক্তির প্রতি ‘উপহাস’ বলে মন্তব্য করেছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গেও পূর্ণাঙ্গ সহযোগিতা করছে না বলে অভিযোগ তোলা হয়।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির কর্মকর্তারা বলেছেন, পরমাণু চুক্তি মানা বা না মানা নিয়ে মন্তব্য করার নৈতিক ভিত্তি যুক্তরাষ্ট্রের নেই।

তারা যুক্তি তুলে ধরে বলেন, বিশ্বের একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, ফলে এই বিষয়ে তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ। সূত্র: মিডল ইস্ট আই

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪