| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় পাকিস্তান, নজরে ওয়াশিংটন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ২৩:০৬:১৭:অপরাহ্ন  |  ৪৪৯ বার পঠিত
সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় পাকিস্তান, নজরে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠাতে পারে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তাবটি তাদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে।

এর আগে ইরানের পাঠানো প্রস্তাব নিয়ে সন্তুষ্ট ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প ওই প্রস্তাব গ্রহণ করবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।

অপর একটি সূত্র জানায়, রাশিয়া সফর শেষ করে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) তেহরানে পৌঁছাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এরপর তিনি সরকারের অন্যান্য নেতাদের সঙ্গে পরামর্শ করবেন। তবে সুপ্রিম লিডার আলী খামেনির সঙ্গে যোগাযোগ সীমিত থাকায় পুরো প্রক্রিয়াটি ধীরগতির হতে পারে।

ইরান যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ যে প্রস্তাব পাঠিয়েছে, তাতে বলা হয়েছে আগে যুদ্ধ বন্ধ করতে হবে। এরপর পারমাণবিক কার্যক্রমসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। সূত্রটি বলেছে, বর্তমান পরিস্থিতি ‘টালমাটাল’। সংশোধিত প্রস্তাবের ওপর নির্ভর করবে যুক্তরাষ্ট্র সেটি গ্রহণযোগ্য মনে করে কি না।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি খুলতে বলেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আরও দাবি করেন, ইরান ‘ধসে পড়েছে’। একই সঙ্গে তিনি বলেন, ইরানের নেতৃবৃন্দ এখন প্রধান নেতৃত্বের অবস্থানও স্পষ্টভাবে জানে না।

ট্রাম্প লেখেন, ইরান ‘মাত্র’ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তারা বিধ্বস্ত অবস্থায় আছে এবং যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিতে চায়। তিনি আরও দাবি করেন, ইরানিরা এখন তাদের নেতৃত্বের অবস্থা খুঁজছে এবং তিনি আশা করেন, তারা তা পেয়ে যাবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪