| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপদে হরমুজ পার হলো জাপানি জাহাজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ২০:০০:৪৬:অপরাহ্ন  |  ৪৭৫ বার পঠিত
নিরাপদে হরমুজ পার হলো জাপানি জাহাজ

ডেস্ক নিউজ: সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝে একটি জাপানি মালিকানাধীন জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে নিরাপদে অবস্থান করেছে। দাবি করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

বুধবার (২৯ এপ্রিল) আজ জাহাজটি পারস্য উপসাগর ত্যাগ করার পর বিষয়টিকে একটি ইতিবাচক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী জানান, জাহাজটি বর্তমানে জাপানের দিকে যাত্রা করছে। এই জাহাজে তিনজন জাপানি ক্রু সদস্য রয়েছেন।

তিনি আরও বলেন, সমুদ্রপথে এই নিরাপত্তা যেন স্থায়ী হয় সে লক্ষ্যে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হবে। বিশেষ করে ওই অঞ্চলে অবস্থানরত বাকি জাপানি মালিকানাধীন জাহাজ এবং অন্যান্য দেশের জাহাজগুলো যেন কোনো বিঘ্ন ছাড়াই হরমুজ প্রণালি পার হতে পারে, জাপান তা নিশ্চিত করতে চায়।এই বিষয়টি তিনি সরাসরি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও অবগত করেছেন। 

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪