ইন্টারন্যাশনাল ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ’ হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস লিখেছেন, ‘এখনই সময় আলোচনার মাধ্যমে এমন সমাধান খোঁজার, যা আমাদের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনবে এবং শান্তির পথ প্রশস্ত করবে।’
এমন সময় জাতিসংঘ মহাসচিব এসব কথা বললেন, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরেক দফা ইরানে হামলার জোর প্রস্তুতি নিচ্ছে। আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিচ্ছে ইরানও। তথ্যসূত্র: আল–জাজিরা
রিপোর্টার্স২৪/ধ্রুব