| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ২১২ জন আক্রান্ত

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৫ ইং | ১৫:৩১:১৬:অপরাহ্ন  |  ১৫৫৬৩৬৫ বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ২১২ জন আক্রান্ত
ছবির ক্যাপশন: আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক সময়ে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার ঊর্ধ্বমুখি অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১৭ জুন) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ২১২ জন। আর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে একই সময়ে আক্রান্ত হয়েছেন ১১০ জন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১২ জন।

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬১ জন।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি সপ্তাহে একজনসহ এবছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪