| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে নতুন করে করোনায় আক্রান্ত আরও ২৮ জন

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৫ ইং | ১৫:৩৪:৩৪:অপরাহ্ন  |  ১৫৫৬৭৪৭ বার পঠিত
দেশে নতুন করে করোনায় আক্রান্ত আরও ২৮ জন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও ২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব সংক্রমণ শনাক্ত হয়। এই সময়ের মধ্যে নতুন করে কারো মৃত্যু হয়নি।

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ০৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯০১ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন সাতজন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪