| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাবে ইরানের ১৪ দফা প্রস্তাব

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ০৯:২১:৪৬:পূর্বাহ্ন  |  ২৯৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাবে ইরানের ১৪ দফা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাতের স্থায়ী অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাব হিসেবেই ইরান এই নতুন প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস।

রোববার (৩ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের সাময়িক বিরতির বদলে একটি স্থায়ী ও সমন্বিত সমাধান চায়। সে লক্ষ্যেই তারা ‘স্পষ্ট রোডম্যাপ’ সম্বলিত ১৪ দফা প্রস্তাব তৈরি করেছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। যদিও ওয়াশিংটনের প্রতি তেহরানের অবিশ্বাস এখনো কাটেনি।

ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সিও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির কথা বলা হলেও ইরান মনে করছে, ৩০ দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান সম্ভব।

ইরানের প্রস্তাবনায় ভবিষ্যতে সামরিক হামলা না করার নিশ্চয়তা, ইরানের নিকটবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সমুদ্র অবরোধ তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় নতুন কাঠামো গঠনের বিষয়ও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আরোপিত যুদ্ধ’ স্থায়ীভাবে বন্ধ করতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, পাকিস্তান পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

তেহরানে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে গারিবাবাদি বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যুক্তরাষ্ট্রের—তারা কূটনৈতিক সমাধানের পথে যাবে, নাকি যুদ্ধ চালিয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে ইরানের সংশয় এখনো রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪