| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ২৩:৪৮:২৮:অপরাহ্ন  |  ৪৩৫ বার পঠিত
মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল

ইন্টারন্যাশনার ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যও হরমুজ প্রণালি পাড় হতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবস্থান বদল করেছে। ফের যুদ্ধ শুরুর আশঙ্কায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ‘মিনা সাকার’ বন্দরের জলসীমা থেকে সরে গেছে।

মঙ্গলবার (৫ মে) সবশেষ তথ্যমতে, জাহাজটি বর্তমানে দুবাই বন্দরের ২৩ নটিক্যাল মাইল দূরে পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে।

জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানায়, ইরানিয়ান সেফা নেভির কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজের অবস্থান পরিবর্তন করা হয়েছে। এখন এটি হরমুজের ইরানিয়ান সীমানার ৪৩ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে। খাবার পানি সংগ্রহের জন্য মিনা সাকার বন্দরের জলসীমা থেকে শারজাহ বন্দরে গিয়েছিল জাহাজটি। সতর্কবার্তার পর সোমবার দুপুরে জাহাজের অবস্থান বদল করা হয়।

প্রায় এক মাস ধরে মিনা সাকারের অদূরে গভীর সমুদ্রে অবস্থানের পর মিসাইল হামলার শংকায় জাহাজটি অবস্থান বদল করলো।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, ইরানি কর্তৃপক্ষের সতর্কতার পর জাহাজটি অবস্থান বদল করেছে। জাহাজে পর্যাপ্ত পানি, জ্বালানি তেল ও খাবার রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪