| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিতুমীর কলেজে ছাত্রীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ০১:০৮:৪৪:পূর্বাহ্ন  |  ৩১৬ বার পঠিত
তিতুমীর কলেজে ছাত্রীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রীরা। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে আন্দোলন শুরু করেন তারা। রাত ১২টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, গত ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হলে ছাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ওই কমিটি প্রত্যাহার করা হয়।

এরপর কলেজ প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ছাড়াই তিন ছাত্রীর হলের সিট বাতিল করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনো ধরনের কথা বলেনি বলেও অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারী ছাত্রীরা বলেন, ছাত্রী হলে কোনো ধরনের ছাত্ররাজনীতি তারা চান না। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪