ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে হলের মূল ফটকে ব্যানার টানাতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থানায় মারধরের ঘটনায় মুহসীন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস আহত হন। এ ঘটনার পর সোমবার হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিন হোসেনের ছবি সংবলিত একটি ব্যানার হল ফটকে সাঁটানো হয়। পরে ছাত্রদলের মুহসীন হল শাখার নেতারা ব্যানারটি সরিয়ে ফেলেন।
মঙ্গলবার পুনরায় ওই ব্যানার টানাতে গেলে হল সংসদ নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।