| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল ‘ন্যায্য ও সমন্বিত’ চুক্তিই গ্রহণ করবে ইরান: আরাঘচি

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৮:০৪:১২:অপরাহ্ন  |  ৭৯১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল ‘ন্যায্য ও সমন্বিত’ চুক্তিই গ্রহণ করবে ইরান: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক: চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে।

বেইজিংয়ে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াং ই’র সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আলোচনায় আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব”।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আরাঘচিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ নিয়ে চীন “গভীরভাবে উদ্বিগ্ন” এবং এই পরিস্থিতিতে একটি “সামগ্রিক যুদ্ধবিরতি” অনিবার্য।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।

এপি’র তথ্য অনুযায়ী, বৈঠকে ওয়াং ই বলেন, “আমরা বিশ্বাস করি একটি সমগ্র যুদ্ধবিরতি জরুরি। আবার বৈরিতার সূত্রপাত গ্রহণযোগ্য নয় এবং সংলাপ ও আলোচনার প্রতি অঙ্গীকার বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ”।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪