| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি শাখা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ২১:২৫:১৭:অপরাহ্ন  |  ৫৮০ বার পঠিত
চবি শাখা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে রোমান রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সবুজকে মনোনীত করা হয়েছে।

সোমবার (৪ মে) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সংসদ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে। একইসঙ্গে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নবগঠিত আংশিক কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কাজী বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক হিসেবে শাহরিয়ার মুনিম সাবিত ও রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক হিসেবে মেহেদী হাসান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে লামিয়া আক্তার মীম দায়িত্ব পেয়েছেন

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক চর্চা ও ইতিবাচক ছাত্ররাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে বলে তারা আশা করছে।

নতুন সভাপতি রোমান রহমান গণমাধ্যমকে জানান, ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আজকের অবস্থানে এসেছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জনে কাজ করব। ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকব।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কমিটির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪