| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনের ভেতর ছয় বছরের মেয়ে শিশুকে ধর্ষণ

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ২২:৫৬:০৩:অপরাহ্ন  |  ৪২৮৬৬ বার পঠিত
ট্রেনের ভেতর ছয় বছরের মেয়ে শিশুকে ধর্ষণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের কেরালায় দাদার সঙ্গে ট্রেনে ভ্রমণকালে ছয় বছর বয়সি এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) ভোরে পালারুভি এক্সপ্রেস নামের ট্রেনটি যখন কেরালা থেকে তামিলনাড়ুর দিকে যাচ্ছিল, তখন এই ঘটনাটি ঘটে।

কেরালার রেলওয়ে পুলিশ জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি কোল্লামের বাসিন্দা। শনিবার (৯ মে) তাকে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, শিশুটি তার দাদার সঙ্গে এডাথুয়া গির্জায় তীর্থভ্রমণ শেষে তামিলনাড়ুর তেনকাসিতে নিজ বাড়িতে ফিরছিল। সাধারণ কামরার মেঝেতে দাদার পাশে শিশুটি ঘুমিয়ে ছিল। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘুমন্ত শিশুটিকে কামরার মেঝে থেকে তুলে নিজের সিটে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন নির্যাতন করে।

পাশের সিটে বসে থাকা এক নারী যাত্রী পুরো ঘটনাটি তার মুঠোফোনে ধারণ করেন এবং চিৎকার করে অন্য যাত্রীদের সজাগ করেন। তবে ট্রেনটি তখন তামিলনাড়ু সীমান্তে প্রবেশ করায় অভিযুক্ত ব্যক্তি কৌশলে সেনগোট্টাই স্টেশনে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে শিশুটি ও তার পরিবারের সদস্যদের জবানবন্দি গ্রহণ করা হয় এবং ওই নারীর ধারণ করা ভিডিও থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করে তদন্ত শুরু করে রেলওয়ে পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার কোল্লাম থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি পেশায় একটি পোল্ট্রি দোকানের কর্মচারী। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পোকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪