| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহারাইনে গ্রেফতার ৪১

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০১:৩১:৩৩:পূর্বাহ্ন  |  ২২৫ বার পঠিত
আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহারাইনে গ্রেফতার ৪১

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের ইসলামিক বিপ্লাবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে বাহরাইন কর্তৃপক্ষ।

শনিবার (৯ মে) বাহারাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা প্রতিবেদন এবং গুপ্তচরবৃত্তি ও বিদেশি হস্তক্ষেপের মামলায় সরকারি আইনজীবীদের তদন্তের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। 

এতে আরও বলা হয়, বাহরাইনের স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে গ্রেফতারকৃতরা আইআরজিসির হয়ে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত নির্ভুল ও সংবেদনশীল তথ্য সংগ্রহ এবং পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি এবং ‘বিদেশী শক্তির সাথে ষড়যন্ত্র’ করার অভিযোগ আনা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, পাশাপাশি এই চক্রের কার্যকলাপে বা আইন লঙ্ঘনকারী কাজে জড়িত আরও অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি ও তদন্ত অভিযান অব্যাহত আছে।

এর আগে গত মার্চে একই অভিযোগে আরও ৫ জনকে গ্রেফতার করেছিল বাহারাইন পুলিশ। এছাড়াও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে তেহরানের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটি। 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তার মধ্যে অন্যকম বাহরাইন। দেশটির বেশ কিছু সরকারি-বেসরকারি ও জ্বালানি অবকাঠামোগত বিভিন্ন স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে, বেশকয়েক জন নিহতও হয়েছেন। সূত্র: আলজাজিরা 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪