| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০২:৩৯:৫৭:পূর্বাহ্ন  |  ২১১৬০ বার পঠিত
কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

স্টাফ রিপোর্টার: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীন কামিল মাদরাসার দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফলাফল আজ রোববার (১০ মে) প্রকাশ করা হবে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় তিন মাস পর ফল প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্বের ২০২৪ সালের পরীক্ষা গত ৩ জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়। সারাদেশের ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রায় তিন মাস অপেক্ষার পর ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪