| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিম নিহত হলে স্বয়ংক্রিয় পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০৩:২৪:১৮:পূর্বাহ্ন  |  ৩৯৭ বার পঠিত
কিম নিহত হলে স্বয়ংক্রিয় পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া

স্টাফ রিপোর্টার: উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে এমন একটি বিধান যুক্ত করেছে, যাতে দেশটির নেতা কিম জং উন নিহত বা বিদেশি হামলায় অক্ষম হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত নর্থ কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে সংশোধনীটি অনুমোদিত হয়। পরে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করে।

সংশোধিত আইনে কিম জং উনকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সর্বাধিনায়ক হিসেবে রাখা হয়েছে। তবে বিদেশি শক্তির হামলায় পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপদের মুখে পড়লে ‘স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে’ পাল্টা হামলা চালানোর বিধান যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে শীর্ষ নেতাদের হত্যার ঘটনার পর পিয়ংইয়ং এমন পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক; তিনি সাধারণত বিমান এড়িয়ে সাঁজোয়া ট্রেনে চলাচল করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪