| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি প্রক্টরের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ১৬:৫২:১৪:অপরাহ্ন  |  ১৪৪৬২ বার পঠিত
ঢাবি প্রক্টরের পদত্যাগ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রবিবার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সাইফুদ্দীন আহমদ জানান, ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আমি বিশ্রামে থাকতে চাই।’

প্রক্টরের পদত্যাগপত্র জমা দেওয়া বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান।

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। এরপর গত দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এরইমধ্যে আজ প্রক্টর পদত্যাগের ঘোষণা দিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪