| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখান করায় ডলারের মুল্য বৃদ্ধি

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ০৬:৫৭:৫৩:পূর্বাহ্ন  |  ৮১৮৮ বার পঠিত
ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখান করায় ডলারের মুল্য বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলার পর সোমবার এশীয় বাজারে মার্কিন ডলারের মান বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাকরির শক্তিশালী তথ্যও ডলারকে আরও চাঙা করেছে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে বেসরকারি-বহির্ভূত কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এতে বাজারে ধারণা তৈরি হয়েছে, ফেডারেল রিজার্ভ নিকট ভবিষ্যতে নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। এই প্রত্যাশা ডলারের পক্ষে কাজ করেছে।

ট্রাম্পের মন্তব্যের পর নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের প্রতি চাহিদাও বেড়ে যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের প্রস্তাব নিয়ে লিখেন যে তা “টোটালি আনঅ্যাকসেপটেবল”। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়েও বাজারে অনিশ্চয়তা ছিল।

মুদ্রাবাজারে ইউরো ০.২ শতাংশ কমে ১.১৭৬৭ ডলারে নেমে আসে। ইয়েনও দুর্বল হয়ে এক ডলারে ১৫৬.৯০৫ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়। ব্রিটিশ পাউন্ডও ১.৩৫৯৭ ডলারে নেমে যায়। একই সময়ে অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় ডলারও চাপের মুখে পড়ে।

অন্যদিকে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় তেলের দামে উল্লম্ফন দেখা যায়। ব্রেন্ট ক্রুডের দাম ৩.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪.৬৫ ডলারে ওঠে বলে প্রতিবেদনে জানানো হয়।

চীনা ইউয়ান অবশ্য তুলনামূলক স্থিতিশীল থাকে। শক্তিশালী রপ্তানি তথ্যের কারণে এপ্রিল মাসে চীনের রপ্তানি বছরে ১৪.১ শতাংশ বেড়েছে বলে রয়টার্স উল্লেখ করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪