| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাইফুদ্দীন ও মোনামী একটি ছাত্রসংগঠনের এজেন্ডা সার্ভ করেছেন : কাদের

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৮:১৭:৩০:অপরাহ্ন  |  ৩৪৯৩ বার পঠিত
সাইফুদ্দীন ও মোনামী একটি ছাত্রসংগঠনের এজেন্ডা সার্ভ করেছেন : কাদের

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামীর পদত্যাগের পর তাদের বিরুদ্ধে একটি ছাত্রসংগঠনকে ফেভার দেওয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। 

তিনি বলেন, তারা খুব বাজেভাবে পেশাদারির বাইরে গিয়ে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় নিয়োগের কারণে হোক আর যে কারণেই হোক, অনেকক্ষেত্রে সরাসরি তারা দলীয় এজেন্ডা সার্ভ করেছেন।

সোমবার (১১ মে) আব্দুল কাদের তার এক ফেসবুক পোস্টে এ অভিযোগ তুলে ধরেন।

আব্দুল কাদের জানান, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে প্রক্টরিয়াল টিম সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে একই সঙ্গে তিনি গুরুতর অভিযোগও আনেন।

তার মতে, প্রক্টরিয়াল টিমের কিছু সদস্য পেশাদারির সীমা লঙ্ঘন করে একটি বিশেষ ছাত্রসংগঠনকে সুবিধা দিয়েছেন এবং ওই সংগঠনের চাপে পড়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। এতে ক্যাম্পাসে শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে তিনি মনে করেন।

কাদের সরাসরি বলেন, ‘তারা খুব বাজেভাবে পেশাদারির বাহিরে গিয়ে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় নিয়োগের কারণে হোক আর যে কারণেই হোক, অনেকক্ষেত্রে সরাসরি তারা দলীয় এজেন্ডা সার্ভ করেছেন, তাদেরকে ওই ছাত্রসংগঠন প্রেশারাইজ করে সার্ভ করতে বাধ্য করেছেন, যেটা করতে গিয়ে মূল কাজটা সুচারুরূপে করতে পারেননি তারা; ক্যাম্পাসকে ভারসাম্যহীন এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন।’

তিনি অভিযোগ করেন, ‘কেউ কেউ তো পার্ট টাইম সহকারী প্রক্টর এবং ফুল টাইম উক্ত দলের পেইড এজেন্ট হিসেবে রোল প্লে করে গেছেন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের শিক্ষার্থীবান্ধব প্রচেষ্টাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাই।’

এই পদত্যাগের পর নতুন প্রক্টর দায়িত্ব গ্রহণ করেছেন। আব্দুল কাদের নতুন প্রক্টরের কাছে পেশাদারি, জবাবদিহি এবং নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪