| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃণমূলের সাবেক দমকলমন্ত্রী আটক

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ২২:২৩:৩২:অপরাহ্ন  |  ১৯৬৪ বার পঠিত
তৃণমূলের সাবেক দমকলমন্ত্রী আটক

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক দমকল মন্ত্রী ও বিধাননগর বিধানসভার সাবেক বিধায়ক সুজিত বসু।

একাধিক স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক দমকল মন্ত্রীকে। তার পরে সন্ধ্যায় তাকে আটক দেখায় ইডি।

এর আগেও পয়লা মে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে ভোট চলাকালীন বার বার তাকে ডাকা হলেও তলব এড়িয়েছিলেন সুজিত।

এসএসসি দুর্নীতি কাণ্ডে অয়ন শীল নামে এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পরে একই সূত্র ধরে সিবিআই তদন্তে উঠে এসেছিল পৌরসভায় নিয়োগ দুর্নীতির একাধিক প্রমাণ।

সেই সূত্রেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রীর নাম জড়ায় বলে জানা যায়। তার মধ্যে একটি নাম সুজিত বসুর বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪