| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান চুক্তি না করলে ধৈর্য হারিয়ে ফেলবো: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৭:৫৬:১৯:অপরাহ্ন  |  ৩৪৫১ বার পঠিত
ইরান চুক্তি না করলে ধৈর্য হারিয়ে ফেলবো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি আর বেশি ধৈর্য ধরবো না, তাদের (ইরান) একটি চুক্তিতে আসা উচিত। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শুধু ‘জনসংযোগের কারণে’ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা যেতে পারে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না পায়, এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে তিনি একমত হয়েছেন। একইসঙ্গে তিনি আরও বলেন, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

ট্রাম্প বলেন, আমরা অনেক সমস্যার সমাধান করেছি, যেগুলো অন্যরা করতে পারতো না।

তবে শি জিনপিং ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান যুদ্ধ নিয়ে বেইজিং অসন্তুষ্ট।

বিবৃতিতে বলা হয়, এই সংঘাত, যা কখনো হওয়া উচিত ছিল না, এর চলমান থাকার কোনো কারণ নেই।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪