| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুইমিংপুলে জেবা জান্নাত, রূপে মুগ্ধ ভক্তরা

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ০৬:৪৮:৩৬:পূর্বাহ্ন  |  ১৫৪১৯৭১ বার পঠিত
সুইমিংপুলে জেবা জান্নাত, রূপে মুগ্ধ ভক্তরা
ছবির ক্যাপশন: সুইমিংপুলে জেবা জান্নাত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ফের আলোচনায় এখনকার সময়ের অভিনেত্রী জেবা জান্নাত। একদিকে ভক্তরা যেমন তার রূপে মুগ্ধ, তেমনি সমালোচনার মুখেও পড়েন এই অভিনেত্রী। তবে এসবের বাইরে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন জেবা জান্নাত; দেশ-বিদেশে ঘোরাঘুরির নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। তারই ধারায় এবার ছুটির আমেজে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবিতে নিজেকে ধরা দেন জেবা জান্নাত। বলা বাহুল্য, দেশের শোবিজ অঙ্গনে এই অভিনেত্রীরও ‘হটনেস’ এর জুড়ি নেই! প্রায়ই সাহসী অবতারে দেখা যায় জেবাকে। এবার যেন ভক্তদের মাঝে একরকম শোরগোলই ফেলে দিলেন তিনি।

বুঝতে বাকি নেই কারও যে এই মুহূর্তে ছুটির আমেজে রয়েছেন জেবা জান্নাত। সুইমিং পুল থেকে তোলা কিছু ছবি ও ভিডিও ভক্তদের মাঝে শেয়ার করে এমনটিই জানান দিলেন। ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের বিকিনি ও ট্রান্সপারেন্ট শিফন স্কার্টে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন তিনি। সঙ্গে পরেছেন রোদচশমা ও কানে ফুল- যেন পুরোটা জুড়ে এক ছুটির আমেজে এই অভিনেত্রী।

তবে জেবা ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসা ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়ায় দেখা গেছে নেটিজেনদের মাঝে। 

প্রসঙ্গত, জেবা জান্নাত প্রথম আলোচনায় আসেন প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশোতে অংশ নিয়ে। সেখান থেকেই শুরু তার পরিচিতি। এরপর টিকটকে সক্রিয় হয়ে নজর কাড়েন। টিকটক থেকে ধীরে ধীরে পা রাখেন ছোট পর্দায়। ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ একাধিক নাটকে দেখা গেছে তাকে।

তবে এর আগে বেশ বিতর্কেরও জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় জেবাকে। সংগঠনটির অভিযোগ ছিল—অসহযোগিতা ও অসদাচরণ। ফলে নাটকে তার কাজ করা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়।



.

রিপোর্টার্স২৪/এ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪