| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা: তমা মির্জা

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ২২:৪৯:৩৯:অপরাহ্ন  |  ৬৮৯ বার পঠিত
পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা: তমা মির্জা

স্টাফ রিপোর্টার: শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বর্তমানে চেহারার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে নানা আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে অভিনেত্রীদের চেহারা, ত্বক কিংবা বয়স ধরে রাখার বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে প্রায়ই আলোচনা উঠে আসে।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। তিনি প্লাস্টিক সার্জারি, কসমেটিক ট্রিটমেন্ট এবং বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে কথা বলেন।

সেখানে তমা দাবি করেন, ‘এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতন হয়তো মনে হয়েছে যে কিছু জিনিস করা।’

চেহারার সৌন্দর্য ধরে রাখার পদ্ধতি নিয়ে তমা মির্জা বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়। পনেরো বছর আগের আমি আর এখনের আমি’র মধ্যে যে কেউ দেখলেই পরিবর্তন পাবেন।’

যোগ করে তমা মির্জা বলেন, ‘তবে বয়সের সাথে সাথে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় চেঞ্জ হয়েছে। তো আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা। অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না’। 

ওই শোতে নারীদের মতো পুরুষরাও চেহারার সৌন্দর্য বৃদ্ধির পদ্ধতিতে ঝুঁকছেন বলে জানান তমা মির্জা। তার কথায়, ‘পুরুষরাও এখন বিভিন্ন ট্রিটমেন্টে যাচ্ছেন। চুল-দাড়ি ঠিক করছেন, বোটক্স করছেন, মুখের স্পট রিমুভ করছেন- তো এগুলোকে খারাপ বলার কিছু নাই।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪