| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নয়, সঠিক মানুষের অপেক্ষায় সারা আলি খান

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৫:৩৩:১৩:অপরাহ্ন  |  ৭৬ বার পঠিত
বিয়ে নিয়ে তাড়াহুড়ো নয়, সঠিক মানুষের অপেক্ষায় সারা আলি খান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সারা আলি খান জানিয়েছেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ায় বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তিনি। বরং সময় নিয়ে সঠিক মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে সারা বলেন, অনেকের বিয়ের সিদ্ধান্ত পরে ভুল প্রমাণিত হতে দেখেছেন তিনি। তাই তাড়াহুড়ো করে সম্পর্কে জড়ানোর চেয়ে অপেক্ষা করে সঠিক মানুষ খুঁজে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

তার ভাষায়, “আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করে সম্পর্কে জড়ানোর চেয়ে অপেক্ষা করে সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াই ভালো। আমি এখন নিজের জীবন নিয়ে খুব সুখে আছি।”

বর্তমানে সম্পর্কের চেয়ে নিজের যত্ন ও ক্যারিয়ারে বেশি মনোযোগ দিচ্ছেন সাইফ আলি খান–কন্যা এই অভিনেত্রী। ইতিবাচক মানসিকতা ধরে রাখাকেও তিনি জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।

তিনি আরও জানান, সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি। ভবিষ্যতে যাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিন না কেন, তার ওপর নিজের মতামত বা ইচ্ছা চাপিয়ে দিতে চান না বলেও মন্তব্য করেন সারা।

বলিউডে অভিষেকের পর থেকেই অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন সারা আলি খান। তবে আপাতত বিয়ের পরিকল্পনা নয়, নিজের জীবন ও ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪