| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ি ভাঙা হবে মমতার ভাইয়ের ছেলের

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ২০:৫৬:৩১:অপরাহ্ন  |  ১৮৪৯ বার পঠিত
বাড়ি ভাঙা হবে মমতার ভাইয়ের ছেলের

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিস দিয়েছে কলকাতার পুরসভা। তার বিরুদ্ধে অনুমোদন ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগ আনা হয়েছে। 

কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ দুটি নোটিস জারি করেছে, একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে, অপরটি তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে।

নোটিসে অভিযোগ করা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বরে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘শান্তিনিকেতন’ এবং কালীঘাট রোডের ১২১ নম্বরে লতা বন্দ্যোপাধ্যায়ের নামের সম্পত্তিতে অনুমোদন ছাড়া অংশ বিশেষ নির্মাণ করা হয়েছে।

নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে অথবা কারণ দর্শাতে বলা হয়েছে। নির্দেশ না মানা হলে মিউনিসিপাল কমিশনার নিজে সেই অংশ ভাঙার উদ্যোগ নেবেন এবং এবং সেই খরচ বাড়ির মালিককে দিতে হবে বলে জানানো হয়েছে নোটিসে।

পাশাপাশি সাত দিনের মধ্যে বাড়িগুলোর সম্পূর্ণ কাঠামোগত তথ্য, বাড়ির মধ্যে লিফট, এসক্যালেটর বসাতে অনুমতি নেওয়া হয়েছিল কি না এবং ‘অ্যাজ-বিল্ট ড্রয়িং’ জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পুরসভার এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিযোগ করেন, তাকে ভয় দেখিয়ে বা বাড়ি ভাঙার হুমকি দিয়ে কোনও লাভ হবে না এবং বিজেপির বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পরই তৃণমূল নেতার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তিনি নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত মোট ২৪টি সম্পত্তির তথ্য তিনি সংগ্রহ করেছেন, যার পরেই কলকাতা পুরসভা এই দ্রুত পদক্ষেপ নেয়। সূত্র: এপিবি, বিবিসি বাংলা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪