| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়া-চীন সম্পর্ক ‘নজিরবিহীন উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ২২:০১:৪২:অপরাহ্ন  |  ১৫৫৯ বার পঠিত
রাশিয়া-চীন সম্পর্ক ‘নজিরবিহীন উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: বেইজিং যাওয়ার আগে বিশেষ ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (১৯ মে) ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বার্তায় পুতিন শি জিনপিংকে নিজের “ভালো ও পুরোনো বন্ধু” বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, রাশিয়া-চীন সম্পর্ক এখন নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে।

বার্তায় পুতিন বলেন, রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে সত্যিকারের নজিরবিহীন উচ্চতায় রয়েছে। তাঁর ভাষায়, দুই দেশের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারত্ব বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ও স্থিতিশীল ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়; বরং বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতেই এ সহযোগিতা কাজ করছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই পুতিনের চীন সফর আন্তর্জাতিক কূটনীতিতে বাড়তি গুরুত্ব তৈরি করেছে। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিনের এই সফর নিয়ে মস্কো অত্যন্ত আশাবাদী। তাঁর মতে, সফরের মাধ্যমে দুই দেশের “বিশেষ অংশীদারত্ব” আরও গভীর হবে।

প্রেসিডেন্ট হিসেবে এটি পুতিনের ২৫তম চীন সফর। ইউক্রেন যুদ্ধ বন্ধে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে বেইজিংকে মস্কোর ওপর প্রভাব খাটানোর আহ্বান জানিয়ে এলেও এই সফর রাশিয়া-চীন সম্পর্কের গভীরতা ও কৌশলগত ঘনিষ্ঠতার বার্তাই বহন করছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪