| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে ‘বড় হামলার’ ইঙ্গিত ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ২২:০৯:৫৯:অপরাহ্ন  |  ১৩৯৩ বার পঠিত
ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে ‘বড় হামলার’ ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য অনুরোধ করছে। তিনি বলেন, “আমরা নতুন হামলা চালানো থেকে মাত্র এক ঘণ্টা দূরে ছিলাম।” তাঁর ভাষ্য অনুযায়ী, নৌবাহিনীর জাহাজগুলোতে ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল এবং অন্যান্য অস্ত্রও প্রস্তুত রাখা হয়েছিল।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের অনুরোধে তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের নেতারা পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিশ্চিত করতে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার প্রয়োজন হতে পারে।

এর আগে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান থাকায় আপাতত হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪