| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৩:২১:২৭:অপরাহ্ন  |  ২৭৩৯ বার পঠিত
পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্‌দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদ থেকে দেওয়া সাময়িক অব্যাহতি প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।

বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় স্বাভাবিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময়ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪