| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের সামনে কোনো পথ নেই: তেহরান

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৮:০৬:০৪:অপরাহ্ন  |  ৬৩১ বার পঠিত
ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের সামনে কোনো পথ নেই: তেহরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের অধিকার মেনে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে অন্য কোনো পথ নেই বলে দাবি করেছে তেহরান। শনিবার (২৩ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এমন মন্তব্য করেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে তালাই-নিক বলেন, ইরানের দাবি অস্বীকার করলে তা ট্রাম্পের জন্য আরও ব্যর্থতা ডেকে আনবে।

তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্র ও কূটনৈতিক: দুই দিক থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই সংঘাত থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ইরানি জনগণের দাবি মেনে নেওয়া।

তালাই-নিক আরও বলেন, ইরানের প্রস্তাব গ্রহণের পাশাপাশি যুদ্ধ চালিয়ে গেলে মার্কিন জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর যে বাড়তি ক্ষতি ও ব্যয় চাপবে, সে বিষয়েও ট্রাম্পের ভাবা উচিত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪