| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার চার দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ০৫:১০:৪২:পূর্বাহ্ন  |  ১২২ বার পঠিত
এবার চার দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: চার দিনের সরকারি সফরে চীনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার হাংচৌ শিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের চচিয়াং প্রদেশের ভাইস গভর্নর সু ওয়েনগুয়াং।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এ সময় পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং এবং চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে হাংচৌ শহরে চীনের কমিউনিস্ট পার্টির চচিয়াং প্রাদেশিক কমিটির সম্পাদক ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরিফ। বৈঠকে চীনের চচিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে ‘সিস্টার-প্রভিন্স’ সম্পর্ক স্থাপনে একটি সমঝোতা স্মারকে সই হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, তথ্যপ্রযুক্তিমন্ত্রী শাজা ফাতিমা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক ফাতেমি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীনে অবস্থান করবেন শাহবাজ শরিফ। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতিও গুরুত্ব পেতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪