| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৮:৫৯:৪১:অপরাহ্ন  |  ২৫৭ বার পঠিত
মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (২৮ মে) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ভূমি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করা হয়।

জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভিযান চলাকালে বুশেহর প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে ভূপাতিত ড্রোনটির ধরন, সেটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল কিংবা এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কিনা; এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান।

এদিকে হরমুজ প্রণালির কাছে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে চারটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি টেলিগ্রামে জানায়, চারটি জাহাজ যথাযথ সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানি সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে।

তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র : তাস নিউজ ও আল জাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪