| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজে নিরাপদ পারাপারের আশ্বাস ইরানের

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ২২:০১:৪৬:অপরাহ্ন  |  ১৫১ বার পঠিত
হরমুজে নিরাপদ পারাপারের আশ্বাস ইরানের

ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে ইরান ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে আশ্বস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (১ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌযান চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইরানি প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলাপচারিতায় পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলে বিদ্যমান জটিলতার অন্যতম কারণ হলো ইরানের শিপিং ও বাণিজ্য খাতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও বিভিন্ন প্রতিবন্ধকতা।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ ও স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরান প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, জাপানি জাহাজগুলোর জন্য আরও নিরাপদ, সহজ এবং নিরবচ্ছিন্ন নৌপথ নিশ্চিত করার চেষ্টা করবে তেহরান।

বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ নৌপথে যেকোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে। সূত্র: ইরনা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪