| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘তুমি একটা পাগল, আমি না থাকলে জেলে থাকতে’

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ২২:০৫:৪৮:অপরাহ্ন  |  ৪৯৪ বার পঠিত
‘তুমি একটা পাগল, আমি না থাকলে জেলে থাকতে’

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, সোমবারের ওই ফোনালাপে ট্রাম্প ইসরায়েল-লেবানন পরিস্থিতি এবং যুদ্ধবিরতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, তুমি একটা আস্ত পাগল। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মনে করেন সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে তিনি লেবানন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার গুরুত্বের ওপর জোর দেন।

অ্যাক্সিওসের দাবি, আলোচনার এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি কঠোর ভাষায় অসন্তোষ প্রকাশ করেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার প্রসঙ্গও উত্থাপন করেন। এর আগে তিনি প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে তার আইনি পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনার পর উভয় পক্ষ পরিস্থিতি নিয়ে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।

উল্লেখ্য, এই তথ্যগুলো মূলত সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে এসেছে। ফোনালাপের পূর্ণাঙ্গ বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪