| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লির রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি আহত: হাইকমিশন

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ২৩:২১:৫৭:অপরাহ্ন  |  ১৯৩ বার পঠিত
দিল্লির রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি আহত: হাইকমিশন

রিপোর্টার্স ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (৩ জুন) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আহতদের মধ্যে তিন জন দিল্লির সাকেতের ম্যাক্স হাসপাতালে ও বাকি দুইজন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করেনি হাইকমিশন। 

এরআগে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিট) নয়াদিল্লির মালব্যনগর এলাকার আবাসিক হোটেল মিকাসা ইনন-এর বেসমেন্টে অবস্থিত লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলা ভবনজুড়ে। ভয়াবহ আগুনে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশির ভাগই বিদেশি নাগরিক। আহত অবস্থায় আরও অর্ধশত লোককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

হোটেলটিতে বাংলাদেশ, নেপাল ও অন্যান্য প্রতিবেশী দেশ থেকে আসা লোকজন ছিলেন। চিকিৎসা এবং অন্যান্য কাজে দিল্লি এসেছিলেন তারা। আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন—এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

নয়াদিল্লি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের নিরলস প্রচেষ্টায় ২ ঘণ্টারও বেশি সময়ে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪